ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে ওসি তদন্তসহ আহত ১০

ফেনী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০১

ফেনী ফেনীর সোনাগাজীতে এমপি হাজী রহিম উল্যাহ’র সঙ্গে ছাত্রলীগ -যুবলীগের সংঘর্ষে ওসি তদন্তসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত সোনাগাজি মডেল থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের আ'লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
ফেনীর সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর থেকে দু'গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। পাঁচ হাত দূরত্বে দু'গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে গালমন্দ করছে। এতে সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দু'গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় আ'লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম