ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ০২:১০আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার চর-চারতলা ইউনিয়নের নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে দুজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলো- উপজেলার চর-চারতলা গ্রামের বাসিন্দা মো. সিয়াম (২৩) ও একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের বাসিন্দা বিজয় মিয়া (২৮)। অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।

এদিকে, ধর্ষণের ঘটনা জানতে পেরে জেলা পুলিশ সুপারের নির্দেশে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার এজাহার, কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীর সঙ্গে তিন বছর আগে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এক প্রবাসীর বিয়ে হয়। পারিবারিক কলহে স্বামীর সঙ্গে  না থেকে চর-চারতলা ইউনিয়নে বাবার বাড়ি থাকতো ওই কিশোরী। এরই মধ্যে অভিযুক্ত সিয়াম ও বিজয় বেশ কিছুদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। রবিবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে কিশোরীকে তুলে নিয়ে যায় সিয়াম ও বিজয়। পরে পাশের পরিত্যক্ত ঘরে কিশোরীকে ধর্ষণ করে তারা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও ধর্ষণের শিকার কিশোরী এবং তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে কিশোরী। 

তিনি বলেন, অভিযুক্ত বিজয়ের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে থানায় সাতটি মামলা ও সিয়ামের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় তারা জামিনে রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান