কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২০:৩২আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার হীরাপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সিয়াম (২৩) ও মো. বিজয় মিয়া প্রকাশ ওরফে হৃদয় (২৮)। সিয়াম আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও বিজয় একই উপজেলার আড়াইসিধা গ্রামের মৃত ইকবাল মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার চর-চারতলা গ্রামে এক কিশোরীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণ করে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ওই দিন রাতেই কিশোরীর মা আশুগঞ্জ থানায় মামলা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আখাউড়ার হীরাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে তোলা হয়। আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা এবং বিজয়ের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে