সবার সামনে কিশোরকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ২০:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২২:৩৪

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় কুমিল্লা নগর উদ্যানের পাশের কাস্টমস অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের ডান পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে। সে নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী।

ওই রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, সে বেশ কয়েকদিন আমার এখানে চাকরি করেছে। ১৫ দিন আগে চাকরি ছেড়েছে। শুক্রবার বিকালে সে নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে এলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুই ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টমস অফিসের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কয়েকবার ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। উপস্থিত সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শাহাদাৎকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। অতিরিক্ত আঘাত আর রক্তক্ষরণে সে মারা গেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। আলামত সংগ্রহ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযানও শুরু করেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম