মুরগির ওজন বেশি দেখাতে দোকানির কৌশল, গুনলেন জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৫:৫১আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫:৫১

কুমিল্লায় পরিমাপক যন্ত্রের ওপর বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে ওজনে কারসাজি করাসহ বিভিন্ন অপরাধে চার দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) নগরীর টমছম ব্রিজ এলাকায় ডিম, মুরগি ও মাছের দোকা‌নে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর। 

জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে দোকানের মধ্যে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রেখে ইচ্ছেমতো দা‌মে মুরগি বিক্রি করায় ইনসাফ ব্রয়লার হাউসকে দুই হাজার ও মোতা‌লে‌বের মুরগির দোকান‌কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনু‌মোদনহীন পরিমাপক যন্ত্রের ওপর বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে কৌশ‌লে পরিমাপে কম দেওয়ায় রাত্রি ব্রয়লার হাউসকে চার হাজার ও রবিউলের মুরগী দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরিমাপক যন্ত্র জব্দ ক‌রে ভেঙে ফেলা হয়।

চিংড়িতে জেলি

তিনি আরও জানান, চিংড়ি‌ মাছে ক্ষতিকারক জে‌লি মি‌শি‌য়ে বিক্রির অভিযোগে বিন্দু মিয়ার মাছের দোকান‌কে তিন হাজার টাকা জরিমানা ও তিন কেজি জে‌লি‌ মিশ্রিত চিং‌ড়ি জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে আজাদ ও জেলা পুলিশের এক‌টি টিম।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী