স্বর্ণ উদ্ধারের সাত বছর পর ৩ জনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ আগস্ট ২০২২, ১৯:১৭আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৯:২২

১২০ পিস স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ রায় দেন। একই রায়ে আদালত দণ্ডিত তিন আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলো জাকির হোসেন মুন্না, মো. জহির ও মো. ফারুক। রায় ঘোষণার সময় মো. ফারুক উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছে। 

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে তেলের ট্যাংকারের ভেতর থেকে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক দাম ছয় কোটি টাকা। এ সময় প্রাইভেটকার থেকে জাকির হোসেন মুন্না, মো. জহির ও মো. ফারুক নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এএসআই সনজীব দত্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলায় চার্জ গঠন করা হয়। এ মামলায় মোট ১৫ জনের সাক্ষী শেষে আদালত এ রায় দেন। 

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম