কক্সবাজার সৈকতে ভেসে আসা ডলফিনটি মারা গেছে

কক্সবাজার প্রতিনিধি 
২৩ আগস্ট ২০২২, ১৭:০৯আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭:০৯

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতে ভেসে আসা ডলফিনটি মারা গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে এটি মারা যায়। 

এর আগে দুপুরে ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতে আহত অবস্থায় ভেসে আসে ডলফিনটি। শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটিকে বিচকর্মীদের হেফাজতে রাখা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ডলফিনটিকে সুস্থ করে সাগরে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন কক্সবাজার বন বিভাগের দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মো. সারওয়ার আলম।

তবে বিকাল ৪টার দিকে ডলফিনটি মারা গেছে বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার। 

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ভেসে এলো আহত ডলফিন

তিনি বলেন, ‘ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ শরীফের নেতৃত্বে একদল বৈজ্ঞানিক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ডলফিনের শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে ডলফিনটি ইনস্টিটিউটের পরীক্ষাগারে নিয়ে আসা হয়। সেখানে মৃত্যু হয়। ডলফিনটি কেন মারা গেলো তার ময়নাতদন্ত হবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে। এটি সংরক্ষণ করা হবে।’

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ‘দুপুরে ইনানীর পাটুয়ারটেকের সমুদ্রসৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিচকর্মীদের পাঠানো হয়। পরে বিচকর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আবারও তীরে ফিরে আসে। পেট ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন আছে। যার কারণে দুর্বল হয়ে পড়ে এটি। বিকালে এটিকে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাগারে নেওয়া হলে মারা যায়।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম