‘ধার-দেনা কইরা পোলাডারে বিদেশ পাঠাইছিলাম, অহন লাশের অপেক্ষায় আছি’ 

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৭ আগস্ট ২০২২, ০৯:১৩ আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৯:১৩

‘পাঁচ লাখ টাকা ঋণ নেওয়ার পর একটা কিস্তি দিছি মাত্র। তারপর পোলাডারে আল্লাহ নিয়া গেছে। এখন বাকি কিস্তি কেমনে যে দিমু মাথায় কাজ করে না। গরিব মানুষ আমরা। দিন আনি দিন খাই। সবাই মিইল্লা ধার-দেনা কইরা পোলাডারে বিদেশ পাঠাইছিলাম। আর অহন পোলার লাশের লাইগা অপেক্ষা করতাছি।’ 

কথাগুলো বলছিলেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেনের (২১) খালু মোস্তফা মিয়া। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দেশটির আল কাসিম শহরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কুমিল্লার তিন যুবক মারা যান। তার মধ্যে মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে সাদ্দাম একজন।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ৩ যুবক নিহত

স্বজনরা জানান, সাদ্দাম যখন শিশু, তখন তার বাবা মারা গেছেন। এরপর তাকে ও তার ছোট ভাই হৃদয়কে কোলেপিঠে করে মানুষ করেছেন খালু মোস্তফা মিয়া। নিজের সন্তানের মতো করে তাদের লালন-পালন করেছেন। 

সাদ্দামের কথা বলতে বলতে কেঁদে উঠছিলেন মোস্তফা মিয়া। পাশে বসে কাঁদছিলেন সাদ্দামের মা খোদেজা বেগম ও বোন শিরিন আক্তার। 

মোস্তফা মিয়া বলেন, ‘পাঁচ বছর আগে সাদ্দাম বিদেশ গেছে। তারপর থেকে ধার-দেনা পরিশোধ করেছে। এরপর তার ভাই হৃদয়কে নিয়ে গেছে। এর মধ্যে হৃদয়ের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়। তাই কাগজপত্র ঠিক করতে গত মাসের আগের মাসে পাঁচ লাখ টাকা বাড়ি থেকে নিয়েছে। এই টাকা আমরা একটি এনজিও থেকে ঋণ করে নিয়ে দিয়েছি। ঋণের মাত্র এক কিস্তি দিয়েছি। এখন এতগুলো টাকা কীভাবে দেবো জানি না। সরকার না তাকালে আমাদের জীবন ছাড়া কিছু দেওয়ার নেই।’

আরও পড়ুন: প্রবাসে প্রাণ গেলো ২ ছেলের, মায়ের আহাজারিতে ভারী বাতাস

সাদ্দামের মরদেহ দেশে আনার বিষয়ে তার ছোট ভাই হৃদয় এবং একই দুর্ঘটনায় নিহত ফারুক ও পারভেজের বাবা আবুল কাশেম সহযোগিতা করছেন বলে জানিয়েছেন মোস্তফা মিয়া।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের পরিবার সরকারিভাবে তিন লাখ টাকা পাবে। সব প্রক্রিয়া শেষ হতে তিন মাস লাগবে। যে এনজিও থেকে তারা ঋণ নিয়েছে আমরা সেই এনজিওর সঙ্গে কথা বলে একটা সমন্বয় করে সহযোগিতা করতে পারবো। এছাড়া তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই পাশে থাকবো।’

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক