একই স্থানে বিএনপির সমাবেশ আ.লীগের মিছিল, ১৪৪ ধারা জারি

রাঙামাটি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ২২:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:২৫

কাপ্তাই উপজেলা সদরের একই স্থানে, একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচির ডাক দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (২৮ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বড়ইছড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

জানা গেছে, কাপ্তাই উপজেলা শাখা বিএনপি ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ ওই স্থানে সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই এই জরুরি অবস্থা জারি করা হয়। শনিবার রাত ৯টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন ইউএনও।

এতে বলা হয়েছে, আগামীকাল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি সমাবেশ ডাকে। একইদিন, একই স্থানে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে একই তারিখ, একই স্থান ও একই সময়ে বাংলাদেশের দুইটি বৃহত্তম রাজনৈতিক দলের আনা কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা রয়েছে। তাই আগামীকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

এই বিষয়ে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, যেকোনও নাশকতা, দাঙ্গা-হাঙ্গামা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে পুলিশ মাঠে থাকবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম