পটিয়ায় ইলেকট্রনিকস পণ্যের শোরুমে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২২, ২১:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:৫৫

চট্টগ্রামের পটিয়ায় একটি ইলেকট্রনিকস পণ্যের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৪টার দিকে পটিয়া উপজেলার পৌরসভার আলম প্লাজার দোতলায় রয়েল ইলেকট্রনিকস পণ্যের শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রয়েল ইলেকট্রনিকস শোরুমের মালিকের ভাই নুরুল হাসান সেলিম বলেন, ‘আগুনে টিভি, ফ্রিজ ও এসিসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে। শোরুমে রাখা ১০ লাখ টাকাসহ এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।’

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম