অপারেশন থিয়েটারের ফ্রিজে মাংস, হাসপাতাল সিলগালা 

কুমিল্লা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬

কুমিল্লা নগরীর চকবাজারের তেলিকোনা এলাকার নিবেদিতা হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ওষুধ রাখার ফ্রিজে মাংস পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অভিযান চালিয়ে ওই হাসপাতাল সিলগালা করে দেন জেলা সিভিল  সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (কোওর্ডিনেটর) আবদুল্লাহ আল সাকী। অভিযানে আরও উপস্থিত সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার কেয়া রাণী।

জানা গেছে, অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নিবেদিতা হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে গরুর মাংস পাওয়া যায়। এছাড়া হাসপাতালে সদ্য অপারেশন করা একজন রোগী পাওয়া গেলেও ২৪ ঘণ্টার মধ্যে কোনও নার্স বা ডাক্তার তাকে দেখতে আসেননি। কোনও ডাক্তার বা নার্সকেও হাসপাতালে পাওয়া যায়নি। এমন অবেহেলা ও স্বাস্থ্য সেবার মানের দুরবস্থার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। কিন্তু সেখানে রোগী থাকায় তা তাৎক্ষণিক বন্ধ করা হয়নি। নতুন রোগী ভর্তি না করিয়ে বর্তমান যারা আছেন তাদের চলে যাওয়ার পর হাসপাতাল বন্ধ করা হবে। 

আবদুল্লাহ আল সাকী বলেন, ‘আমরা তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। দুটির সামান্য কিছু ত্রুটি ছিল। তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু নিবেদিতা হাসপাতালে অবস্থা খুবই নাজুক। সামান্য সংখ্যক রোগী। কোনও ডাক্তার নেই, নার্স নেই, বর্জ্য ব্যবস্থা নেই। রোগীরা অভিযোগ করেছেন, একজন ম্যানেজার আছেন তিনি ডাক্তার, তিনিই নার্স, আবার তিনিই অপারেশন করেন। আমরা হাসপাতালটি বন্ধের ঘোষণা দিয়েছি। তবে কিছু রোগী থাকায় বলেছি নতুন কাউকে ভর্তি না করাতে।’

/এসএইচ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম