ভাঙা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো একজনের

মীরসরাই প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৩

চট্টগ্রামের মীরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ সড়কের ঘাটঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সোহেল রানা (৩২)।তিনি সে ওসমানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের হাজারী প্রকাশ বড় বাড়ির সুজাউল হকের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় আহত সাইফুল ইসলাম টিটুকে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিটু উপজেলার ৪নং ধুম ইউনিয়নের উত্তর ধুম গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফের ছেলে। আহত আরেকজন অটোরিক্শা যাত্রী বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ও সাইফুল ইসলাম টিটু যৌথভাবে মুহুরী প্রজেক্ট এলাকায় দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় তারা প্রকল্প দেখাশোনা করে মুহুরী প্রজেক্ট বাজারে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘাটঘর এলাকায় পৌঁছলে সড়কের দুরাবস্থার কারণে সৃষ্ট গর্তে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সোহল রানাকে মৃত ঘোষণা করে। আহত টিটুকে মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা এস এম শহীদ বলেন, মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ এলাকার ঘাটঘর এলাকার ওই স্থানে ইতিপূর্বে সোহেল চৌধুরী নামে মৎস্য ব্যবসায়ী দুর্ঘটনার শিকার হয়ে এখনও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দ্রুত সড়কের ওই অংশ সংস্কার না করা হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিম শাহরিয়ার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার সোহেল রানাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ সময় অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিম উল্লাহ চৌধুরী মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম