মেয়াদোত্তীর্ণ রঙ দিয়ে জন্মদিনের কেক তৈরি, ১ লাখ জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ রঙ ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরি করে বিক্রির দায়ে মৌচাক বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ রঙ ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরি করে বিক্রি করছে চৌমুহনী বাজারের মৌচাক বেকারি। এজন্য ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে আগামীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম