ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৩

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম এ আসিফ চৌধুরী লিমনের ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। বুধবার (৭ সেপ্টেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দারের আদালতে মামলাটি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণী পরিবারের সঙ্গে ফেনীর নিজ বাড়িতে থাকেন। তবে যুক্ত আছেন সমাজসেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবে। এই সূত্রে ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। এর সূত্র ধরে ২০২০ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত ছাত্রদল নেতা ওই তরুণীকে মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে চট্টগ্রাম আসতে বলে। পরে চট্টগ্রাম শহরে এলে তরুণীকে বায়েজিদ থানাধীন অক্সিজেন নয়াহাট এলাকায় এক রাজনৈতিক বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. আব্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে আসিফ চৌধুরী লিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী নিজেই মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা এইচ এম এ আসিফ চৌধুরী লিমনের দাবি, এই মামলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। কারও ইন্ধনে এই মামলা হয়েছে। ওই নারীর সঙ্গে আমার চার বছর ধরে দেখাও হচ্ছে না। ধর্ষণের বিষয়টিও সঠিক নয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান