ইয়াবাসহ গ্রেফতারের পর আলভীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

চট্টগ্রামে এক হাজার ৪০০ পিস ইয়ারসহ গ্রেফতার পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার রাতে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন থেকে আলভী ও তার বন্ধু আশরাফুল ইসলাম শাওনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আলভী পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজীর বাড়ির গাজী মফিজুর রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওন খুলনা জেলার রুপসা থানা এলাকার আবু হানিফের ছেলে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। ইয়াবা সেবন ও বিক্রি দলীয় শৃঙ্খলা পরিপন্থি। আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স আছি।

পটিয়া থানার এসআই আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আলভী ও শাওনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম