পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৮

কুমিল্লার বাঙ্গরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থেকে শেখ আকরাম নামে ওই আসামিকে হ্যান্ডকাফসহ ছিনতাই করা হয়।

আসামি আকরামের বড় ভাই ওই ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাঙ্গরা বাজার থানার এসআই মো. রনি নামে আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ সেপ্টেম্বর ফুয়াদ নামে এক স্কুল ছাত্রকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানায় মামলা করেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ কর্মী ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের ছোট ভাই শেখ আকরামসহ চার জনকে আসামি করা হয়। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসব আসামিদের গ্রেফতারে খাপুরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শেখ আকরামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে বাঙ্গরা বাজারে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হ্যান্ডকাফ পরিহিত আকরামকে ছিনিয়ে নেয় তারা। এতে পুলিশের এসআই রনি আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন দাবি করেন, আমরা পুলিশের ওপর হামলা করিনি। আমার ভাই শেখ আকরামকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এলাকার লোকজন তাকে গ্রেফতারের প্রতিবাদ করেছে। আসামি ছিনতাইয়ের ঘটনা সঠিক নয়।

বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন বলেন, এজাহারনামীয় আসামি শেখ আকরামকে খাপুরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সেখানে আমাদের এসআই রনি ও কনস্টেবল কার্তিক ছিলেন। আসামিকে থানায় নিয়ে আসার পথে বাঙ্গরা বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান