দশ বছর পর টেকনাফ উপজেলা আ.লীগের সম্মেলন আজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:২২

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল আজ রবিবার (১১ সেপ্টেম্বর)। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রায় দশ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। সম্মেলন উপলক্ষে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল ও মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সম্মেলন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। এতে বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশর। উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, প্রায় ১০ থেকে ১৫ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে মাস্টার জাহেদ হোসেন বলেন, কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম