পুলিশের ওপর হামলা চালিয়ে বাবাকে ছিনিয়ে নেওয়া ছেলেসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বাবা-ছেলে হলেন- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ (৫০) ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপন (৩০)। এর মধ্যে মন্নাফের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা এবং তার ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় শরীফুল নামে তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ অপরাধী বাবা-ছেলেসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে মন্নাফ ও তার ছেলে শিপনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় বাবা মন্নাফকে। পরে এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দুই দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। এ সময় মন্নাফসহ হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হয়ে আহত হন।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম