দুই বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১২

লক্ষ্মীপুরে অনুমতি ছাড়া বিদ্যালয় মাঠে জেলা ছাত্রলীগ নেতাদের সংবর্ধনার আয়োজন করায় দুটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখা হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ।

এদিকে বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে- বিষয়টি আগে অবহিত না করায় এমনটা হয়েছে।

অনুমতি না নিয়ে সংবর্ধনা আয়োজনের কারণে পাঠদান বন্ধ থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়াসহ সব নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু হয় দুপুর পৌঁনে ২টায়। সংবর্ধনাকে ঘিরে সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিদ্যালয় মাঠে সমবেত হন। এতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন ও মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। 

লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আলমগীর আলম বলেন- অন্য সময় সমাবেশ হলে আমাদের আগে অবহিত করা হয়। কিন্তু আজকের আয়োজনের বিষয়ে কেউ কিছু জানায়নি। সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পর দুই ঘণ্টা পাঠদান করা হয়। পরে মাইকের আওয়াজে আর ক্লাস চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়ছে।

মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা নাজমিন বলেন, আমাকে রবিবার ছাত্রলীগের পক্ষ থেকে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছিল। তাই শিক্ষার্থীদের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম