নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ মিললো হ্রদে

রাঙামাটি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫০

রাঙামাটিতে নিখোঁজের ১০ দিন পর কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যামুখ এলাকায় লাশটি পাওয়া যায়।

লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম ইলিয়াস কাঞ্চন (২৮)। তিনি বরকল উপজেলার চাল্যাতলী গ্রামের বাসিন্দা।

নিহতের ছোট ভাই ইদ্রিস জানান, গত ৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। রাতে বাসায় না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ৯ সেপ্টেম্বর বরকল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, আজ সকালে খবর পাওয়ার পর বালুখালী ইউনিয়নের কাইন্দ্যামুখ এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখে পরিচয় নিশ্চিত হতে পারি সে আমার ভাই।

২ নম্বর বরকল ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আবু বক্কর বলেন, লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি নিয়ে যায়।

রাঙামাটি কোতোয়ালি থানার এস আই মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম