নোঙর করা জাহাজ নিজের বলে হাতিয়েছেন শত কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি বিদেশি জাহাজকে নিজের দাবি করে বেশ কয়েকজনের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মেজবাহ উদ্দিন চৌধুরী (৪২) নামে এক ব্যক্তি। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিয়াহাট এলাকার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর ছেলে। ২০১৪-২০১৫ সালে প্রতারণার মাধ্যমে বেশ কয়েকজনের কাছ থেকে ওই টাকা নেন।

তার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে না পেরে মামলা করেছেন ভুক্তভোগীরা। এর মধ্যে ১১ মামলায় আদালত রায় ঘোষণা করেছেন। মামলার রায়ে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মসিউর রহমানের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। তিনি বলেন, নোঙর করা একটি বিদেশি জাহাজ নিজের কেনা, অন্যের জমি নিজের দাবি করে বিক্রির কথা বলে অগ্রিম আবার কখনও নিজেকে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীর কাছের লোক দাবি করেও বিভিন্ন বেশ কয়েকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন টাকা।

র‌্যাব-৭ এর বহদ্দারহাট চান্দগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, মেজবাহ উদ্দিন চৌধুরীরা আট ভাই ও তিন বোন। ১৯৯৮ সালে বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে জাহাজের স্ক্র্যাপ ব্যবসায় নামেন। অল্প মূলধন দিয়ে শুরু করা তার এই ব্যবসায় লাভের মুখ দেখলে আরও কয়েকজনকে টাকার বিনিময়ে অংশীদার করেন। ২০০৮ সাল পর্যন্ত এভাবে চলতে থাকে। এরপর ব্যবসায় লোকসানের কারণে অনেকের কাছে দেনা পড়ে যান। স্বপ্ন দেখেন, অল্প সময়ে বড় লোক হওয়ার। ২০১৪-১৫ সালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজকে নিজের কেনা বলে প্রচার করে বিভিন্ন জনকে পার্টনার করেন। এই জাহাজটি স্ক্র্যাপ করে বিক্রির পর লাভসহ টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে টাকা নেন। এতে কেউ ৫০ লাখ টাকা, কেউ এক কোটি টাকা ও কেউ দুই কোটি টাকা পর্যন্ত দেন। তিনি টাকাগুলো গ্রহণ করেন গ্রুপের মাধ্যমে।

র‍্যাব কর্মকর্তা বলেন, জাহাজটি দীর্ঘদিনেও কাটা না হওয়ায় পাওনাদাররা তাগাদা দেন। মেজবাহ পাওনাদারদের নতুন গল্প শোনান। বলেন, তার কেনা জাহাজটিতে একটি কনটেইনার ছিল। যেটির মধ্যে সে প্রচুর সোনা পেয়েছেন। যার বাজার মূল্য ছিল ৫০০ কোটি টাকা। এসব সোনা বিক্রির পর বাংলাদেশ ব্যাংক তার এই টাকা জব্দ করে রেখেছে। ছাড় পেলেই লাভসহ সব টাকা শোধ করে দেবেন। এই বলে সেই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আরও টাকা নেন। মেজবাহ আরও প্রচার করেন, তার কেনা জাহাজে সোনার পাশাপাশি পাঁচটি ডায়মন্ডও ছিল। যার প্রতিটির বাজারমূল্য দুই হাজার কোটি টাকা করে। এর মধ্যে বেশিরভাগ অংশ রাষ্ট্র নিয়ে গেলেও সে একটি অংশ পাবে। এসব কল্পকাহিনী বলে সহজসরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়েছেন। তবে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে ২০১৫ সালের দিকে। মূলত ওই সময় থেকে তার প্রতারণার শিকার লোকজন মামলা করতে শুরু করে। এরপর আত্মগোপনে চলে যান।

তিনি বলেন, তাকে গ্রেফতারের খবর শুনে বেশ কয়েকজন পাওনাদার র‌্যাব অফিসে ভিড় করেন। এর মধ্যে আব্দুল হাকিম নামে এক ব্যক্তির থেকে দুই কোটি ২০ লাখ, আজগর আলীর থেকে ৭০ লাখ, রেজওয়ানের কাছ থেকে ৪০ লাখ, ইব্রাহীমের থেকে ২০ লাখ, রুমনের থেকে ৬৩ লাখ, শহিদুল ইসলামের থেকে ৯০ লাখ, জাহিদুল ইসলামের থেকে ৫০ লাখ, আসাদের থেকে ৫০ লাখ টাকা, বেলালের কাছ থেকে ৫০ লাখ ও শাহজাহানের কাছ থেকে দুই কোটি টাকাসহ অসংখ্য মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম