ধর্ষণের পর কিশোরীকে ফেলে যায় মহাসড়কের পাশে, গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪

কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো— উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিরাজুল ইসলাম মিরাজ (১৯), একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে অপু (২৬) ও মৃত বারেক মিয়ার ছেলে মো. মোখলেছ (২৫)।

দাউদকান্দি থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হুগলিয়া এলাকা থেকে স্থানীয় একজন আমাকে কল দিয়ে জানান, ওই এলাকায় এক কিশোরীকে পড়ে থাকতে দেখেছেন। ফোর্স পাঠালে ওই কিশোরীকে স্থানীয়দের সাহায্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুই ঘণ্টা পর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফেরার পর সে পুলিশকে জানায়, ছয় জন তাকে ধর্ষণ করে রাস্তায় পাশে ফেলে রেখে যায়।

ভুক্তভোগী পুলিশকে জানায়, মো. শরীফ ওরফে মেরাজ নামে এক অটোরিকশাচালক যুবক তার জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করে দেওয়ার কথা বলে ডেকে আনে। পর পাঁচ যুবক তাকে ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

ওসি মুহাম্মদ আলমগীর আরও জানান, কিশোরীর বাবা বাদী হয়ে ছয় জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তাছাড়া ওই কিশোরী সম্পূর্ণ সুস্থ হলে তার সঙ্গে কথা বলে আরও কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী