পুকুর ভরাট করে ১০ তলা ভবন, আট জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পুকুর ভরাট করে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম (৫৭), আবুল কালাম (৫০), মন্টু কুমার দাশ (৫৭), সুমি রানী দাশ (৪০), নিকাশ দাশ (৬০), কৃষ দাশ (৪৫), বিকাশ দাশ (৫৯) ও মো. আজিজুর রহমান (৩০)।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, গত ১২ সেপ্টেম্বর  ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পুকুর ভরাট করে আবাসিক ভবনের নির্মাণকাজ চলমান। পুকুরের ওপর ১০ তলা আবাসিক ভবন নির্মাণের জন্য  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়। তবে পুকুর ভরাটের জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। বহুতল ভবনটির জন্য পরিবেশ অধিদফতর থেকে অবস্থানগত কোনও ছাড়পত্র গ্রহণ করা হয়নি। এই কারণে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম