গুড়ের ভেতর পাওয়া গেলো ১৩টি সোনার বার

টেকনাফ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ১৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফ নাফ নদের তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এবং বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ দল অংশ নেয়।

টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহমুদ হোসাইন মুরাদ জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে সোনা আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাফনদ তীরবর্তী স্থানে টিম অবস্থান নেয়। টেকনাফের বড়ইতলি এলাকায় নাফনদ থেকে নেমে এক লোক বস্তাসহ যাচ্ছে খবর পেয়ে সেখানে যায় যৌথ দল। কাস্টমস গোয়েন্দা ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে নদীর পাশের প্যারাবন পেরিয়ে পাহাড়ি জঙ্গলে লোকটি পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তায় গুড়ের ভেতর থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ১৬৬ গ্রাম করে। ১৩ সোনার বারের ওজন দুই কেজি ১৫৮ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য (২২ ক্যারেট হিসেবে) প্রায় এক কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৪৮০ টাকা।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম