তিন দিনের সাজা ভোগ করলেন ১১ মাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৮

কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ দেশে ফিরেছেন এক ভারতীয় যুবক। তাজমুল হোসেন নামে ওই যুবকের বাড়ি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরালী থানার মাগুরালী গ্রামে।

তাজমুল গত বছরের ২১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে আটক হন। অবৈধ অনুপ্রবেশে অভিযোগে আদালত তাকে তিন দিনের সাজা দেন। দুদেশের মধ্যে কাগজপত্র চালাচালি শেষে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাকে নিজ দেশে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, তাজমুলদের পূর্ব পুরুষ বাংলাদেশি। স্বজনদের সঙ্গে দেখা করতে গত বছরের মে মাসে বাংলাদেশে আসেন। এই সময় বিজিবির হাতে আটক হন। প্রায় ছয় মাস কারাভোগের পর তার বিচারকার্য শুরু হয়। পরে আদালত তাকে তিন দিনের সাজা দেন। সেই তিন দিনে সাজা খাটলেন ১১ মাস।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের এসআই স্বপন চন্দ্র দাস ও আখাউড়া থানার এসআই নিয়ামুল হোসাইন ভারতের আগরতলা ইমিগ্রেশন পুলিশের সহকারী পরিচালক ডি-বড়ুয়া ও বটতলার থানার এসআই অভিজিতের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় তাজমুলের ভাই নাজমুলসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, দুপুর ১টার দিকে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের আগরতলায় ঢোকেন ওই তরুণ। আগরতলা ইমিগ্রেশনে ওই তরুণের ভাই তার জন্য অপেক্ষা করছিলেন। দ্রুত সব প্রক্রিয়া শেষ করে তাকে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম