কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৬

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পিবিআইয়ের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পরিদর্শক তৌহিদুল ইসলাম।

এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত সংস্থাটির কার্যালয়ের নিচতলায় এই চুরির ঘটনা ঘটে। পিবিআই কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে,  কার্যালয়ের নিচতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। তারা একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, দুটি ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র) মেশিন, পাঁচটি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে বিষয়টি টের পেয়ে চোরদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পিবিআইয়ের কর্মকর্তারা। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে দুপুরের মধ্যেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেন তারা।

পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, চুরি হওয়া মালামালসহ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চারজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক