নাফ নদ দিয়ে ভেসে এলো দুজনের লাশ

টেকনাফ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার নাফ নদ দিয়ে ভেসে আসা অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ দুটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুখালী খাল থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। আগেরদিন সোমবার রাতে সাবরাং ইউনিয়নের নাফ নদের পাড়ের কেওড়া বাগান থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফ পৌরসভা ও সাবরাং এলাকার নাফ নদের তীরের কেওড়া বাগান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে লাশগুলো ওপার থেকে ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম