পার্বত্য জেলার ৫ ফুটবলারকে বরণে প্রস্তুত এলাকাবাসী

রাঙামাটি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৩

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাঁচ ফুটবলার বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বাড়ি ফিরছেন। তাদেরকে মশাল জ্বালিয়ে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছেন এলাকাবাসী।

বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে বাড়িতে আসার তিন কিলোমিটার পথে ভিন্নভাবে বরণ করা কথা জানান রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শশী মোহন চাকমা।

তিনি জানান, বিকালে চট্টগ্রামে সাফ বিজয়ী পাঁচ ফুটবলার মনিকা, রুপনা, ঋতুপর্ণা, আনাই ও আনুচিংকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেবে। আমরা ঋতুপর্ণার বাসায় যাওয়ার রাস্তায় মগাছড়িতে অপেক্ষা করবো। তখন মশাল জ্বালিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা চাকমা বলেন, তারা আজ ঋতুপর্ণার বাসায় থাকবে। বৃহস্পতিবার সকালে তাদেরকে স্কুলের মাঠে সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, পার্বত্য জেলার পাঁচ ফুটবলারের মধ্যে রুপনা ও ঋতুপর্ণার বাড়ি রাঙামাটিতে। আর মনিকা, আনাই ও আনুচিংয়ের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তারা সবাই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আগামীকাল সকালে তাদেরকে স্কুলে সংবর্ধনা দেওয়া হবে। এরপর নিজ জেলায় ফিরবেন খাগড়াছড়ির তিন ফুটবলার। আর রুপনা ও ঋতুপর্ণাকে নিজ জেলা রাঙামাটিতে খোলা ট্রাকে সংবর্ধনা দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম