ফেসবুকে এমপি ও তার স্ত্রীকে কটূক্তির অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৪০

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরী প্রকাশ রিজিয়ার বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এমপি আবু রেজার পক্ষে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিজানুর রহমান (২২) নামে এক ব্যক্তি। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মিজানুর রহমান কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পেকুয়ার চর এলাকার আবুল কাশেমের ছেলে।

দায়ের করা মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন মুহাম্মদ শুয়াইব বিন হাবিব, শরীফ মাহমুদ, ইউসুফ বিন হোসাইন খান, এএসএম এহাসানুল হক, ইউসুফ আহমেদ, কবির আহমেদ, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম ও মাহমুদ মিনহাজ।

ঘটনার সময় ও তারিখ দেখানো হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪/২৫/২৯ ধারায় এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সমাবর্তনকে ঘিরে বিবাদীরা ফেসবুকে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার স্ত্রী রিজিয়া সুলতানা চৌধুরীকে নিয়ে নানা ধরনের কটূক্তি ও মিথ্যা অপপ্রচার চালায়। এ কারণে এমপির পক্ষে আমি মামলা করেছি।

বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে বলেন, আসামিরা প্রতিনিয়ত সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি এবং তার স্ত্রীকে জড়িয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে। যা ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম