শান্ত হত্যা মামলায় শোন অ্যারেস্ট ছাত্রলীগ নেতা অনিক

কুমিল্লা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ০৪:০০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৪:০০

কুমিল্লার দেবিদ্বারের শান্ত হত্যা মামলায় শোন অ্যারেস্ট (গ্রেফতার বা সমন ছাড়া কোনও আমল গ্রহণকারী আদালতে উপস্থিত যেকোনও ব্যক্তিকে গ্রেফতার দেখানো) দেখানোর কারণে জামিন পেয়েও মুক্তি পাননি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। কুমিল্লা সদর থানায় করা একটি ধর্ষণ মামলায় সংশ্লিষ্ট থানায় সাপ্তাহিক হাজিরার শর্তে তার জামিন হয়।

অন্যদিকে তার নিজ গ্রামের শান্ত হত্যা মামলায় পিবিআই শোন অ্যারেস্ট দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে একই দিন সকালে আরেকটি ধর্ষণ মামলায় তাকে প্রতি সপ্তাহে হাজির থাকার শর্তে জামিন দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক কাজী আব্বাস উদ্দিন।

আদালতে অনিকের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল ও বাদী পক্ষের আইনজীবী মো. আক্তার হামিদ খান কবির জানান, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন শাখায় অনিককে গ্রেফতার দেখানোর জন্য আবেদন জমা দেন শান্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম। এর আগে কুমিল্লা সদর থানায় হওয়া এক ধর্ষণ মামলায় অনিককে গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে র‌্যাব সদস্যরা আটক করেন। পরদিন ২৫ সেপ্টেম্বর অনিককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রবিবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিতে করে বলেন, আসামির জামিন আদেশের কাগজ পেয়েছি। আরও একটি হত্যা মামলার তাকে শ্যোন অ্যারেস্টের আদেশ থাকায় তার কারামুক্তি সম্ভব হচ্ছে না।

/এনএআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম