ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা: ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ অক্টোবর ২০২২, ১৩:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৩:২৭

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম এই আদেশ দেন।

অভিযোগ গঠন নিয়ে আদালতের শুনানিতে ২৪ জন আসামির মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। আবু জিহাদ সিদ্দিকী নামে জামিনে থাকা এক আসামি আদালতে উপস্থিত হননি। তার জামিন বাতিল করা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, সুদীপ্ত হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের ওপর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ২৪ আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করেন। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলায় বিচার শুরু হয়েছে। মামলার পরবর্তী ধার্য তারিখ ৩০ অক্টোবর।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তদন্ত শেষে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। 

মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জন আসামি রয়েছে। অভিযোগপত্রে ৭৫ জনকে সাক্ষী করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম