জেনারেটর দিয়ে চলছে শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ অক্টোবর ২০২২, ১৮:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৮:১৩

জেনারেটর দিয়ে চলছে চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় এই দুই প্রতিষ্ঠানের কার্যক্রম জেনারেটরের মাধ্যমে সচল রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ না থাকলেও আমাদের কার্যক্রমে কোনও সমস্যা হচ্ছে না। কারণ আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর আছে। পুরো বন্দর জেনারেটরের সাহায্যে আলোকিত। তাই বিদ্যুৎ না থাকলেও কোনও সমস্যা হচ্ছে না। স্বাভাবিকভাবে চলছে বন্দরের সব ধরনের কার্যক্রম।’

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের পর থেকে এখানে বিদ্যুৎ নেই। তবে বিমানবন্দরে জেনারেটর ব্যবস্থা রয়েছে। জেনারেটর দিয়ে সব ধরনের কাজ সারতে হচ্ছে আমাদের। এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। বিমানের যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়নি।’

এই দুই প্রতিষ্ঠানের মতো জেলার সরকারি-বেসরকারি সব কার্যালয়ের কার্যক্রম চলছে জেনারেটরের মাধ্যমে। তবে যেসব প্রতিষ্ঠানে জেনারেটর নেই সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম