হামলা চালিয়ে কিশোরকে তুলে নিয়ে গেলো ‌‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’

কক্সবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৩:২৩আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:৩৮

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আবদুর রহমান আবছার (১৬) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পালাতে গিয়ে মোহাম্মদ শরীফ (৩০) নামে এক পানচাষি গুলিবিদ্ধ হয়েছেন।

আবদুর রহমান আবছার বড়ডেইল পাহাড়ি এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান আবদুর রহমান আবছার ও মোহাম্মদ শরীফ। এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হামলা করে আবছারকে ধরে ফেলে। তখন মোহাম্মদ শরীফ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় দুই বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসব ঘটনায় তিন জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসতে পারে। পরে অপহৃত দুই জন মুক্তিপণে ছাড়া পান।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান