বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে নদীতে 

কুমিল্লা প্রতিনিধি 
০৭ অক্টোবর ২০২২, ২০:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২০:০৯

কুমিল্লায় বাল্কহেডের ধাক্কায় ১৫ বছর একটি পুরনো সেতু ভেঙে পড়েছে। রবিবার (২ অক্টোবর) রাতে দাউদকান্দি উপজেলার কালাডুমুর নদে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীরা সাঁতরে তীরে ওঠেনে। এ দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেতুর ভাঙা অংশ বাল্কহেডের ওপরে পড়লে বাল্কহেডের কিছু অংশ নদীতে ডুবে যায়। তবে শুক্রবার (৭ অক্টোবর) পর্যন্ত গত পাঁচ দিনেও বাল্কহেড উদ্ধার হয়নি। এ কারণে বন্ধ আছে নৌপথটি। 

স্থানীয় বাসিন্দা মতিন সৈকত ও স্থানীয় রায়পুর পোস্ট অফিসের মাস্টার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দুর্ঘটনা ঘটেছে আরও চার-পাঁচ দিন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ব্রিজের ভাঙা অংশ বাল্কহেডের ওপর পড়ে আছে। এদিকে এই এলাকার প্রায় তিন হাজার মানুষের যাতায়াতের এই ব্রিজটির জন্য ভোগান্তির কুলকিনারা নেই। 

স্থানীয় এই দুই বাসিন্দা আরও জানান, দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশের কালাডুমুর নদের ওপর  দক্ষিণের ছান্দ্রা গ্রাম থেকে উত্তরের গলিয়ার চর ও চরচার পাড়সহ অন্তত পাঁচ গ্রামের যোগাযোগের মাধ্যম ছিল ব্রিজটি। এটি ভেঙে পড়ায় প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে গৌরিপুর বাজার ও বাসস্ট্যান্ড হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। 

সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে কালাডুমুর নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে জিংলাতলি ইউনিয়নের কৃষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন অন্তত দুই হাজার মানুষ চলাচল করতো। আবার নদের মধ্য দিয়ে চলতো নৌযান। এতে প্রায় প্রতিদিনই সেতুটিতে মালবাহী কার্গো ও বাল্কহেডের ধাক্কা লাগতো। ধীরে ধীরে সেতুর অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ে। সোমবার রাতে মেসার্স রায়হান ইসরাত পরিবহনের একটি বাল্কহেড ইলিয়টগঞ্জ এলাকায় বালু ফেলে ফিরছিল। খালি বাল্কহেডটি কালাডুমুর-গোমতী-মেঘনা নদী হয়ে গজারিয়ায় যাওয়ার পথে ছান্দ্রা গ্রামের কাছে পৌঁছে সেতুর মাঝখানের দিকের একটি পিলারে ধাক্কা দেয়। এতে সেতুর মাঝখানের অংশ বাল্কহেডের ওপর ভেঙে পড়ে। এসময় চালক ও তার তিন সহকারী সাঁতরে তীরে উঠে।

জিংলাতলীর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। সর্বশেষ ব্রিজটি ধাক্কায় ভেঙেই পড়লো। আল্লাহ বাঁচাইছে বড় দুর্ঘটনা ঘটেনি। আমরা দ্রুত উদ্ধার কাজ শুরু করবো। 

ফায়ার সার্ভিসের দাউদকান্দি ইউনিটের স্টেশন মাস্টার মো. রাসেল বলেন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, যেহেতু ভেঙেছে বাল্কহেড তাই তারাই উদ্ধার কাজ করবে। প্রয়োজন হলে আমাদের ডাকবে। কিন্তু এখনও আমরা কোনও বার্তা পাইনি। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলার প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি মেরামতের সুযোগ নেই। তাছাড়া ব্রিজটি পুরোপুরি ডেমেজ হয়ে গেছে। এখানে নতুন আরেকটি ব্রিজ স্থাপনের জন্য সব কাগজপত্র রেডি করা হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম