দুই দিনেও উদ্ধার হয়নি হালদায় ডুবে যাওয়া শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৭ অক্টোবর ২০২২, ২১:৫৫আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২১:৫৫

চট্টগ্রামের হালদা নদীর পাড়ে খেলা শেষে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী মো. আনাসের (১৪) দুই দিনেও হদিস মেলেনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ আনাস ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজী দুলামিঞা সওদাগরের বাড়ির দুবাই প্রবাসী মো. আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগর ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। আনাস মায়ের সঙ্গে এগার মাইল এলাকায় উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকতো।

খবর পেয়ে হাটহাজারী ও নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি টিম উদ্ধার তৎপরতা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, নিখোঁজ শিক্ষার্থী আনাস ও তার দুই বন্ধু এবং স্থানীয় আরও বেশ ক'জন ছেলেসহ হালদা নদীর পাড় এলাকায় ফুটবল খেলে হালদা নদীতে গোসল করতে নেমেছিল। তখন আনাস নদীর স্রোতে ভেসে যায়। এ সময় বাকি বন্ধুরা বিষয়টি স্বজনদের জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ চালানো হয়। শুক্রবার সকাল থেকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য ডুবুরি দল হালদা নদীতে উদ্ধার কাজ পরিচালনা করেন। তবে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের