বেশি ভাড়া নেওয়ায় কক্সবাজারে হোটেলকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১৩:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৪:০৭

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে কক্ষের ভাড়া বাবদ বেশি টাকা নেওয়ায় অভিসার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযোগ উঠেছে, কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগমের সুযোগকে কাজে লাগিয়ে হোটেল অভিসারসহ অধিকাংশ হোটেল-মোটেলে কক্ষ বাবদ বেশি ভাড়া আদায় করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর নেতৃত্বে শুক্রবার রাতে হোটেল অভিসারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে ১ হাজারের হোটেল ভাড়া ৫ হাজার 

মাসুম বিল্লাহ জানান, প্রতিষ্ঠানের সেবার মূল্যের তালিকা সংরক্ষণ না করায় এবং সংশ্লিষ্ট স্থানে বা সহজে কোনও স্থানে এই তালিকা প্রদর্শন না করায় হোটেল অভিসারের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের কক্ষ ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টানা কয়েকদিনের সরকারি ছুটি থাকায় পর্যটকের ভিড় দেখে কক্সবাজারের বেশকিছু হোটেল-মোটেলের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক