মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ২ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৮ অক্টোবর ২০২২, ১৬:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৬:২৭

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ডিপ ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন  আক্তার অভিযানটি পরিচালনা করেন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে নগরের পাহাড়তলী থানার অলংকার বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদহীন কাটা ওষুধ ও ডিপ ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণের অভিযোগে নিউ অলংকার ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় মোহাম্মদীয়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নাসরিন  আক্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ওষুধের দোকানে অভিযান চালানো হয়েছে। দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম