নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 

নোয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ০২:২৫আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার অর্জুনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতা জহিরুল ইসলাম (৫৩) জেলা পরিষদের সাবেক সদস্য। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম একটি সালিশের বিষয়ে কথা বলতে শনিবার বিকালে অর্জুনতলা এলাকায় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমগীর আলোর বাড়িতে যান। সেখান থেকে বিদায় নিয়ে অর্জুনতলা চৌরাস্তার কাছাকাছি গেলে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় নিয়ে অচেতন অবস্থায় খালের পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, জহিরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে ভর্তিকৃত ওয়ার্ডে না থেকে হাসপাতাল ছেড়ে চলে গেছেন তিনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলামের ওপর হামলার কথা শুনেছি। তবে কেউ এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম