দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রিকারী রোহিঙ্গা তরুণী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৯ অক্টোবর ২০২২, ১৭:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৭:০০

চট্টগ্রামে ইয়াবাসহ ইসমত আরা (২২) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) রাতে সদরঘাট থানাধীন কালীবাড়ী মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার ইসমত আরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মোচনী রোহিঙ্গা ক্যাম্প ডি-ব্লকের মৃত মোহাম্মদ আলমের মেয়ে। তাকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট থানার এসআই রনি তালুকদার।

সিএমপির এডিসি (অপারেশনস) পংকজ দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমত আরা জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার মোচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম