চট্টগ্রামের হাসপাতালে নতুন ৫৭ জন ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১০ অক্টোবর ২০২২, ১৬:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:৪৭

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮ জন বেসরকারি হাসপাতালে এবং ৩৯ জন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

সোমবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট এক হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: এবার ভাইরাল ফ্লুতে আক্রান্ত চট্টগ্রামের শিশুরা

তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

/টিটি/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান