চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ অক্টোবর ২০২২, ১০:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:৫৩

চট্টগ্রামে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ।

সোমবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নগরীর ১১টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরীর এবং ১৭ জন জেলার বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের দিন রবিবার (৯ অক্টোবর) ৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। শনিবার (৮ অক্টোবর) ১২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। শুক্রবার (৭ অক্টোবর) ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯৪ হাজার ৯৯৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৯৬ জন। করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে নগরীর ৭৩৭ জন এবং জেলার ৬৩০ জন রয়েছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম