কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ২

নোয়াখালী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ০৯:১২আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৩:৩৪

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে মো. জোবায়ের (১৮) নামে এক কলেজছাত্র নিহতের অভিযোগ উঠেছে।

সোমবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিননগরের কাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র। জোবায়ের নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সোমবার সকালে রাকিব নামে এক কিশোরকে থাপ্পড় দেন জোবায়ের। এর জেরে রাকিব, তার ভাই আহাদ ও পিয়াসসহ আরও কয়েকজন কিশোর জোবায়েরকে মারধর করে। এক পর্যায়ে সন্ধ্যায় জোবায়েরের বন্ধু লাদেন মুঠোফোনে তাকে বাসায় থেকে ডাক দেয়। রাত পৌনে ৮টার দিকে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য জোবায়েরকে তাদের ভাড়া বাসার সামনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাইজদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, হত্যার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম