ক্যাম্পে ঢুকে রোহিঙ্গা নেতাকে গুলি

টেকনাফ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ২২:৩২আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২২:৩২

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. হোসেন নামে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। তিনি উখিয়ার পানবাজার ক্যাম্প- ৯ এর আই ১-ব্লকের হেড মাঝির দায়িত্বে আছেন। তার দায়িত্বে ১২টি ব্লক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘হঠাৎ একদল দুর্বৃত্ত রোহিঙ্গা ক্যাম্প-৯ এর আই-১ ব্লকে প্রবেশ করে হোসেন মাঝিকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দাতা সংস্থার হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।’

পানবাজার ক্যাম্পের বাসিন্দা ছলিম উল্লাহ দাবি করেন, ‘মুখোশধারী চার জন এসে হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে চার রাউন্ড গুলি চালায়। এরপর পালিয়ে পায়। হামলাকারীরা আরসার বাহিনীর সদস্য হতে পারে। মাঝির শরীরে তিনটি গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলির ঘটনায় ক্যাম্পে লোকজন ভয়ে আছেন।’

তিনি আরও বলেন, ‘মাঝির দায়িত্বে ১২টি ব্লক রয়েছে। সে সময় তিনি এসব ব্লকের প্রহরীরা টিকমতো দায়িত্ব পালন করছেন কি-না এর খোঁজ নিচ্ছিলেন। এমন সময় ঘটনাটি ঘটে। দিন দিন ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ফলে আমরা প্রাণে ভয়ে আছি।’ 

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম