এখন আমরা অন্য দেশকে সহযোগিতা করতে পারি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৫:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫:৪৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যেখানে আমাদের হাত পেতে চলতে হতো, সেখানে এখন আমরা অন্য দেশকে সহযোগিতা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেছেন।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে নৌ পুলিশের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘ইলিশ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ প্রথম। সবাই মিলে চাঁদপুরের ইলিশ সম্পদ রক্ষা করতে হবে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় পুলিশ কাজ করছে। তাদের ওপর হামলা দুঃখজনক। এটি দণ্ডনীয় অপরাধ।’

তিনি আরও বলেন, ‘দেশের সম্পদ বিনষ্টে জড়িতদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আনতে হবে। কারণ, আগে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা জরুরি। জেলেদের পেছনে যেসব প্রভাবশালী বা বিত্তশালীরা রয়েছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

মানবাধিকারের বিষয়ে দীপু মনি বলেন, ‘এত বড় বড় দেশ আমাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। অথচ মানবাধিকার কাউন্সিলে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এটি কেউ দয়া করে দেয়নি। এটি বাংলাদেশের যে অবস্থান, সম্মান, বাংলাদেশ দুর্নীতি দমনে, সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং জনগণের ক্ষমতায়নে যে ভূমিকা রেখেছে সেই কারণে।’

বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর এটা গর্বের বিষয়। এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। সরকার কারও কাছে মাথা নত করে না। সরকার তার আইন বাস্তবায়নে কঠোর। মা ইলিশ রক্ষায় সরকার কোটি কোটি টাকা খরচ করছে। পুলিশ সরকারের আইন বাস্তবায়ন করে। আগামীতে শুধু জেলে নয়, যারা তাদেরকে নদীতে পাঠায় তাদেরচিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তাই এখনও সময় আছেম সবাইকে সচেতন হতে হবে।’

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলম।

মতবিনিময় সভা শেষে বড় স্টেশন মোলহেড থেকে একটি নৌ-র‌্যালি বের হয়ে হাইমচর উপজেলার নীলকমল পর্যন্ত প্রদক্ষিণ করে।

/এসএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম