‘মিয়ানমার থেকে পণ্যবাহী কার্গো আসে, টেকনাফ থেকে কেন বন্ধ পর্যটকবাহী জাহাজ’

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৮:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:৫৫

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি উঠেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে টেকনাফের দমদমিয়াস্থল পর্যটকবাহী জাহাজ ঘাটে এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা প্রশ্ন তোলেন, মিয়ানমার থেকে পণ্যবোঝাই বড় কার্গো ট্রলারে টেকনাফ স্থলবন্দরে পণ্য আনা-নেওয়া হলেও, টেকনাফ থেকে কেন বন্ধ পর্যটকবাহী জাহাজ? মানববন্ধনে জাহাজ ঘাটের ইজারাদার, জাহাজ মালিকসহ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ও স্থানীয়রা অংশ নেন। 

বক্তারা বলেন, প্রায় ১৮ বছর ধরে টেকনাফের স্থলবন্দর-দমদমিয়া ঘাট থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। কিন্তু হঠাৎ সরকার নাফনদীর নাব্য সংকটের অজুহাতে এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। কিন্তু মিয়ানমার থেকে পণ্যবোঝাই বড় কার্গো ট্রলারে টেকনাফ স্থলবন্দরে পণ্য আনা-নেওয়া হচ্ছে। শুধুমাত্র পর্যটকবাহী জাহাজেই যত সমস্যা। গত পাঁচ বছর ধরে মাদক-রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নাফনদীতে মাছ শিকারও বন্ধ রয়েছে। এ কারণে স্থানীয়রা কষ্টে আছে। তার ওপর টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখায় কষ্ট আরও বেড়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

মানববন্ধন থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ফের জাহাজ চলাচলে অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়। 

এদিকে মিয়ানমার অভ্যন্তরে যুদ্ধ চলার কারণে ও নাফনদীর নাব্য সংকটের কথা বলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

 

/টিটি/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম