জান্নাতির ছোট্ট দেহের ওপর দিয়ে গেলো মালবাহী ট্রাক

নোয়াখালী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ২২:০১আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২২:০৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় পিষ্ট এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের নূরানি ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।  

নিহতের নাম জান্নাতুল ফেরদাউস জান্নাতি (৭)। সে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো. ইউসুফের মেয়ে। সে স্থানীয় রব্বানীয়া ফাজিল মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জের চৌমুহনী থেকে উপজেলার ভূঁইয়ারহাট বাজারে যাওয়ার পথে বিকাল সাড়ে ৫টায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি ছোট্ট জান্নাতিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই ট্রাকটি জব্দ করে। তার আগেই ট্রাকচালক পালিয়ে যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম