সব শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চান শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৩:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৩:৩৬

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ দিনের একটা ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও এর চর্চা শুরু করতে চাই। যেখানে বিতর্ক চর্চা নেই সেখানে শুরু করতে চাই। আর যেখানে আছে সেখানে আরও ভালো করতে চাই।’

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তি বান্ধব নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায়।’

এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, ড. আব্দুল নূর তুষার. চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরন দাস, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।

এর আগে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব-২০২২ উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহন করেন ডা. দীপু মনি।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর বাবা এম এ ওয়াদুদের নামে চাঁদপুরের বিতর্ক সংগঠন চাঁদপুর ডিবেট মুভমেন্টের আয়োজনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২’। গতকাল শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতা চলবে আগামীকাল পর্যন্ত। 

/এসএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী