রাতভর যুবককে নির্যাতন, সকালে মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ২১:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ২২:০৪

কুমিল্লায় মাদক বিক্রি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ অক্টোবর) চান্দিনা উপজেলার নবাবপুর বাজারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মো. জুয়েল মিয়াজী (৩২)। তিনি পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানী গ্রামের মো. সফিউল্লাহর ছেলে। এর আগে তাকে আহতাবস্থায় ওই হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রামটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা লাগোয়া। ওই গ্রামের জুয়েল মিয়াজী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কচুয়াসহ বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। তার সঙ্গে চান্দিনার লেবাস গ্রামের সম্রাট নামের এক মাদক ব্যবসায়ীর দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাতে জুয়েলকে উজানী থেকে ধরে চান্দিনার লেবাস গ্রামে নিয়ে আসে প্রতিপক্ষ গ্রুপটি। পরে লেবাস গ্রামের ফসলি মাঠের আইলে রাতভর তাকে শারীরিক নির্যাতন করার একপর্যায়ে অচেতন হয়ে পড়ে। শুক্রবার সকাল ৮টায় প্রতিপক্ষ গ্রুপের দুজন তাকে একটি অটোরিকশায় তুলে দিয়ে পালিয়ে যায়। 

নিহতের ভাই সোহেল রানা বলেন, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে তার সঙ্গে দেখা হয়নি। সকাল সাড়ে ৯টায় একটি অপরিচিত নম্বর থেকে আমার মা-কে মোবাইল ফোনে জানায় ভাই নবাবপুর টাওয়ার হাসপাতালে ভর্তি। খবর পেয়ে গিয়ে দেখি ভাই মারা গেছে। আমার ভাই প্রায় পাঁচ বছর মাদকের সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি সে ওই ব্যবসা থেকে সরে যাওয়ায় সম্রাট ও তার গ্রুপের লোকেরা তাকে হত্যা করেছে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান বলেন, আমরা ৯৯৯-এ কল পেয়ে নবাবপুর টাওয়ার হাসপাতালে যাই। সেখানে গিয়ে জানতে পারি, হত্যাকারী চক্রের দুজন অটোরিকশায় তুলে দিয়ে হাসপাতালে পাঠায়। হাসপাতালে আসার পরও এক ঘণ্টার বেশি জীবিত ছিল। কিছু কথাও বলেছে। সকাল ১০টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সোহেল মিয়াজী বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম