জমির বিরোধে খালাকে পেটালেন ভাগনেরা

কুমিল্লা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ১০:০৮আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১০:১৭

বাঁশ দিয়ে এক নারীকে দৌড়ে দৌড়ে পেটাচ্ছেন কয়েকজন যুবক। এ সময় ওই নারী ‘ও মাগো মা, ও মাগো, আমারে মাইরালাইলো গো’ বলে চিৎকার করছিলেন। তবে উপস্থিত কেউ ভয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এ সময় ওই নারী ছেলেকেও মারধরের ঘটনা ঘটে। নির্যাতনের এমন একটি ভিডিও ফুটেজ শুক্রবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়তুলা গ্রামে ২ অক্টোবর এ ঘটনা ঘটে। ঘটনার পর তিন দিন হাসপাতালে ছিলেন ভুক্তভোগী নারী ও তার ছেলে। হাসপাতাল থেকে ফিরে ঘটনার ছয়দিন পর ৮ অক্টোবর ছয় জনের নাম উল্লেখ করে লালমাই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।  

মামলার আসামিরা হলেন, নির্যাতনের শিকার নারীর বোনের বড় ছেলে ও স্থানীয় ইউপি সদস্য দেলওয়ার হোসেন (৪২), মো. পরান (২৫), মো. জামাল হোসেন (৩৮) ও আনোয়ার হোসেন (৪০)। তাদের বাবা মো. আব্দুস ছোবহান (৭০) ও দেলোয়ারের কর্মচারী মো. আলী মিয়াসহ অজ্ঞাত আরও পাঁচ জন।

নির্যাতনের শিকার ওই নারীর নাম মাজেদা বেগম। তিনি নির্যাতনকারী যুবকদের আপন খালা। জায়গা জমির বিরোধ নিয়ে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই নারী। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, মাজেদার সঙ্গে বড়তুলা মৌজায় সাবেক দাগ নম্বর- ১২৬ হালে ২১১ দাগের নাল- ৯ শতক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার বোন ও বোনের ছেলেদের বিরোধ চলছে। এর আগেও তাকে বিভিন্ন সময় মারধর করা হয়। ঘটনার দিন ২ অক্টোবর দুপুরে মাজেদা এবং তার ছেলে ওমর ফারুক সবজির জমিতে কাজে যাচ্ছিলেন। এ সময় হামলাকারীরা লাঠি, দা ও ছেনি নিয়ে মাজেদা ও তার ছেলেকে আক্রমণ করে। তারা মাজেদাকে কিল-ঘুষি-লাথি দেয়। এক পর্যায়ে মো. পরান (২৫), মো. জামাল হোসেন (৩৮) ও আনোয়ার হোসেন (৪০) তাদের হাতে থাকা লাঠি দিয়ে মাজেদার বাম হাতের কবজি ও পিঠে, কোমরে, ডান হাতের কবজির ওপর পেটাতে থাকেন। আনোয়ার মাজেদার ছেলে ওমর ফারুককে তার হাতে থাকা ছেনি দিয়ে মুখের নিচে জামির ওপরে কোপ দিয়ে রক্তাক্ত করে। এ সময় হামলাকারীরা মাজেদার গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইনও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। 

এ ঘটনার ৮ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের দুটি ভিডিও ফুটেজ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন যুবক মাজেদা নামের ওই নারীকে বাঁশ দিয়ে দৌড়ে দৌড়ে পেটাচ্ছেন। এ সময় ওই নারী মার থেকে বাঁচতে এদিক-সেদিক দৌড়াচ্ছিলেন। স্থানীয়দের কাছে তাকে বাঁচাতে আকুতি জানাতেও তাকে শোনা যায়। তবে কেউ এগিয়ে আসেননি।  

নির্যাতনের শিকার মাজেদার ছেলে ওমর ফারুক বলেন, স্থানীয় ইউপি সদস্য আমার খালাতো ভাই দেলোয়ারের নির্দেশে তার তিন ভাই, তার বাবা ও তার কর্মচারী আমার আর আমার মাকে মেরেছে। এর আগেও তারা আমাদের বহুবার মেরেছে। বিরোধপূর্ণ জায়গা নানা আমার বাকি তিন খালাসহ সবাইকে দিয়ে গেছেন। কিন্তু দেলোয়ার ও তার মা আমাদের জায়গা দখল করে আছেন। তাদের নির্যাতনের ভয়ে কেউ কিছু বলে না। পরে তারা সবাইকে হুমকি দেয়। স্থানীয়রাও তাদের নিয়ে আতঙ্কে আছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ও অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার খালার সঙ্গে আমাদের এই জমির বিরোধ দীর্ঘদিনের। তারা এই জমি বিক্রি করে এখন অস্বীকার করছেন। সেদিন তারা প্রথমে আমার ভাই পরানকে মেরেছে। তারপর সে সেখান থেকে ফোনে কল দিয়ে জানালে আমার অন্য ভাইরা সেখানে যায়। এরপরের ঘটনাতো ভিডিওতেই আছে। তারা এটা পরিকল্পনা করে করেছে।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ঘটনার পরই মামলা নিয়েছি। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। আমরা মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষ করছি। রিপোর্টসহ আমরা একটি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবো।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম