চাঁদপুরে পুলিশের ওপর জেলেদের হামলা 

চাঁদপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৭:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৭:৫১

মা ইলিশ রক্ষায় অভিযানে চাঁদপুরে পুলিশের ওপর জেলেদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ জন জেলেসহ ১০ জন আহত হন। এ সময় দুই হাজার ৩৪৭ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। রবিবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীরচর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান, কনস্টেবল আলিম, বখতিয়ার, আলী আকবর ও শরিফুল। আহত জেলেরা হলেন ইমরান সরকার, শাহজালাল, কামরুল, ওয়াজ কুরুনি, রাজিব। আহতদের সবাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচএম ফখরুল, নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলে ইমরান সরকার বলেন, আমরা মতলব উত্তর উপজেলার চিরারচর ঘাট থেকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষিরচর নামক স্থানে নদীতে মাছ ধরতে যাই। এ সময় হঠাৎ করে নৌ পুলিশ ও কোস্টগার্ড আমাদেরকে এলোপাতাড়ি মারধর করে। এতে আমাদের সঙ্গে থাকা শাহজালাল, কামরুল, ওয়াস কুরুনি, রাজিব আহত হন। নৌকাতে থাকা বাকি আল-আমিন, হানিফ, মাসুদ ও জাহিদ নামের অন্য জেলেরা লাফিয়ে পানিতে পড়েন। 

তিনি আরও বলেন, আমাদের নৌকার সামনে থাকা অন্য একটি নৌকার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। পরে পুলিশ তাদের নৌকাকে ধাওয়া করে না পেয়ে আমাদের নৌকাকে থামাতে বললে আমরা নৌকা থামাই।

চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। লক্ষ্মীরচর এলাকায় জেলেরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। জেলেদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, মা ইলিশ রক্ষার অভিযানের আগেও জেলেদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। সে ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

/টিটি/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা, উল্টো কমেছে ৭১ হাজার মেট্রিক টন
‘ধারদেনা আর কিস্তির ভয়ে পালিয়ে থাকতে হয়, এটাই আমাদের জীবন’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম